আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ ডিসেম্বর) সকালে ঘাটাইল কিন্ডারগার্টেন হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হামিদের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান খান।
সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সরকার, ক্রিড়া সম্পাদক শফিক, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক দুলাল হোসেন, উপেজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দেওপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকন তালুকদার, দেওলাবাড়ী ইউনিয়নের সভাপতি গোলাম রব্বানী, জামুরিয়া ইউনিয়নের সভাপতি শামছুল আলম, ধলাপাড়া ইউনিয়নের সভাপতি ফিরোজ মাহমুদ প্রমুখ।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷