শুক্রবার, ডিসেম্বর ০৭, ২০১৮

ঘাটাইল আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকালে  ১৪টি ইউনিয়নের তৃনমুল আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ঘাটাইল পৌর আওয়ামীলীগ আয়োজিত,প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে, পৌর আওয়ামীলীগের আহবায়ক খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক মনোনীত প্রাথীর্  আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু,পৌর মেয়র শহিদুজ্জামান খান, টাঙ্গাইল জজ কোর্টের অ্যাডভোকেট আনন্দ মোহন আর্য্য,জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শাহেন শাহ সিদ্দিকী মিন্টু,ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মোতালেব হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম খান,সাবেক পৌর মেয়র মোঃ হাসান আলী, উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন,সাধারন সম্পাদক কামরুজ্জামান জুয়েল,সদস্য এস এম বাবলু প্রমুখ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷