শুক্রবার, ডিসেম্বর ০৭, ২০১৮

সাংবাদিক নৃপেন বিশ্বাসের মৃত্যুবার্ষিকীতে ঘাটাইলে আলোচনা সভা

শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের ঘাটাইল প্রেস ক্লাবে প্রখ্যাত সাংবাদিক নৃপেন বিশ্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঘাটাইল প্রেস ক্লাব আয়োজিত সভাপতি আতা খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহন করেন টাঙ্গাইল প্রকাশনা সংস্থা ছায়ানীড়ের সহযোগি সম্পাদক লেখক সাংবাদিক হায়দার রাহমান, ঘাটাইল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দৈনিক ভোরের কাগজ ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, সিনিয়র সহসভাপতি দৈনিক যায়যায়দিন ঘাটাইল সংবাদাদাতা ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঘাটাইল উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক উত্তম আর্য্য, সাংগঠনিক সম্পাদক দৈনিক বর্তমান পত্রিকার ঘাটাইল প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা, সুকুমার সরকার।

এ সময় অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসালাম, রাজিবুল ইসলাম, মোঃ বুলবুল, মোঃ জাহাঙ্গির, রিপন মিয়া প্রমুখ।

সভায় সাংবাদিক নৃপেন বিশ্বাসের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য: এটিএন বাংলার প্রখ্যাত সাংবাদিক নৃপেন বিশ্বাস দুরারোগ্য ব্যাধিতে ২০০৩ সালে ৭ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে পরলোকগম করেন। তিনি ১৯৫৬ সালের ২ ফ্রেব্রুয়ারী ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের নন্দনগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম গোপাল বিশ্বাস, মা মালতী বিশ্বাস। তথ্যসূত্র : ঘাটাইল ডটকম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷