বৃহস্পতিবার, নভেম্বর ০৮, ২০১৮

ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস চালু

অবশেষে চালু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে এ ট্রেন সার্ভিস চালু হয়েছে।
বৃহস্পতিবার (8 নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে রেলমন্ত্রী মজিবুল হক ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন। প্রতিক্ষিত ট্রেনটি রাত সোয়া ৮ টার সময় টাঙ্গাইল ঘারিন্দা স্টেশনে এসে পৌছায়। এ সময় উৎফুল্ল জনতা স্টেশন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দেন সর্বস্তরের জনগণ।
এ সময় স্বাগত জানায়, টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, রেল মন্ত্রণালয়ের জেডিজি অপারেশন মুরাদ হোসেন, খুলনা-মোংলা প্রজেক্টের পিডি আফজাল হোসেন, পাকশীর ডিসিও আনোয়ার হোসেন, পাকশীর এসিও নাসির উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানা যায়, সরাসরি ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস চালু না থাকায় ভোগান্তিতে পড়তো হতো জেলাবাসীকে। দীর্ঘ লাইনে দাঁড়িতে থেকেও টিকিট মিললেও সিট পাওয়া যেতে না। এ কারণে চরম ভোগান্তিতে পোহাতে হতো যাত্রীদেরকে। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবিতে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটি বিভিন্ন সময়ে আন্দোলন করে আসছিল। এ অবস্থায় গত ৬ নভেম্বর রেল মন্ত্রণালয় ট্রেনের বিষয়ে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটিকে জরুরি সভার আহবান করে। পরে সেখানে রেলমন্ত্রী মজিবুল হক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এবং ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়। সভায় বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনেটে ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস রেলমন্ত্রী উদ্বোধনের সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন জানান, আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনেটে রেলমন্ত্রী মজিবুল হক উদ্বোধন করেন। এর মধ্যে দিয়ে দীর্ঘ প্রতিক্ষার পর টাঙ্গাইলবাসীর প্রত্যাশিত ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস চালুর স্বপ্ন পূরণ হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত। এতে করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো।
উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় হতে কমিউটার ট্রেন সার্ভিস চালুর ঘোষণা দেন। এরপর বিগত ২০১৪ সালে (২৩ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী রেল পথ মন্ত্রণায়লকে ঢাকা-টাঙ্গাইল সরাসরি কমিউটার ট্রেন সার্ভিস চালু করার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু এরপরেও ট্রেন সার্ভিস চালু হয়নি। এতে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির উদ্যোগে ট্রেনের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন করে আসছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷