মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।ভাসানী স্মৃতি সংসদ,সন্তোষ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ বুধবার দুপুরে টাঙ্গাইল সন্তোষ রক্ষিত বেলতা,খেজুরতলা তালুকদার বাড়ী প্রাঙ্গনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল(৩)ঘাটাইল আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান খান মোহন,প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয় দর্শন বিভাগের প্রফেসর ড.আনিসুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন ভাসানী স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীমাবিদ শফিকুল ইসলাম কানন ,স্বাগত বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি থিওসোফিস্ট অধ্যাপক এস.এম শাহজাহান সিরাজ তালুকদার,কমিটির উপদেষ্টা অধ্যাপক মো.নাজিম উদ্দিন পাঠান,ডা. ওয়াদিওর রহমান বাবলু। সন্মানিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও কালিহাতি প্রেসক্লাবের সভাপতি শাহআলম,যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান রাজু প্রমুখ। সভায় জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এনায়েত কারিম ও মহিলা বিষয়ক সম্পাদক শামছুন নাহার ছন্ধা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷