মঙ্গলবার, নভেম্বর ০৬, ২০১৮

সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী গ্রেপ্তার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক ছাত্র নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে ১৯৯৬ সালে ১৫ ফেব্রয়ারি ও ১২ জুনের নির্বাচনে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হন।

এদিকে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন মির্জাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷