পছন্দের মেয়ের সাথে বিয়ে না দেওয়ায় টাঙ্গাইলের সখীপুরে বিষপানে আত্মহত্যা করেছে নাঈম শিকদার (২২) নামে এক যুবক। সে উপজেলার কালিয়া পাড়া ঘোনারচালা গ্রামের আব্বাস শিকদারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত নাঈম শিকদার ১ বছর পূর্বে স্থানীয় সরকারি মুজিব কলেজে অনার্স ১ম বর্ষে অধ্যয়ন কালে কর্মের উদ্দেশ্যে সৌদি-আরব যায় এবং মাস খানেক পূর্বে ফেরত আসে। পরে নিহত নাঈম শিকদার তার পরিবারের কাছে একই গ্রামের মো. কাজিমুদ্দিনের মেয়ে কাঞ্চন (১৭) কে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। এতে নিহতের পরিবার রাজি না হওয়ায় সোমবার সন্ধ্যায় অভিমান করে নাঈম বিষপান করে।
পরিবারের লোকজন জানতে পেরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পৌছালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷