রবিবার, নভেম্বর ০৪, ২০১৮

ভোট নিরপেক্ষ হবে কোনো সংশয় নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের অধীনে সব নির্বাচন নিরপেক্ষ হয়েছে। আগামীতেও জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে।

১৪ দলের বৈঠকের সূচনা বক্তব্যে রোববার গণভবনে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভোট গণতান্ত্রিক অধিকার। ভোট নিরপেক্ষ হবে এতে কোনো সংশয় নেই। জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে।

তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গ্রাম পর্যায়ে উন্নয়ন পৌঁছে দেয়া হয়েছে, দেশের মানুষ ভোট দিলে দেশকে আরও উন্নত করতে পারব, আশা করি উন্নয়ন অব্যাহত রাখতে মানুষ আমাদের ভোট দেবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷