মোঃ নজরুল ইসলাম, ঘাটাইল : মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে টাঙ্গাইল ৩- ঘাটাইল আসনে আটজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সকালে সহকারী রিটারনিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ। বিকালে সহকারী রিটারনিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগ প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য আতাউর রহমান খান।
এর আগে বিপুল সংখ্যক নেতা-কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে উপজেলা সদরে নিয়ে আসে। মনোনয়নপত্র দাখিলকারি অন্যান্যরা হলেন, মো.আ. রশিদ মিয়া (কৃষক শ্রমিক জনতালীগ), মো.মাইনুল ইসলাম(বিএনপি), মাওলানা রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আবু হানিফ (তরিকত ফেডারেশন), আতাউর রহমান খান বড় ভাই ( বিএনএফ), মো. খলিলুর রহমান (জাকের পার্টি)।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷