জাতীয় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
দলীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী।
মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের সময় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রদের মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়ে দেন। এরপর মনোনয়ন লাভের আশায় ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করে নতুন করে দলীয় মনোনয়ন লাভের চেষ্টা করছেন।
এ আসনে বর্তমান এমপি খন্দকার আসাদুজ্জামান ও তার ছেলে মশিউজ্জামান রোমেল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনিসহ ১৭ জন দলীয় মনোনয়নপত্র কিনেছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷