শনিবার, নভেম্বর ২৪, ২০১৮

ঘাটাইলে আমন ধান কাটার নবান্ন উৎসব

খাদেমুল ইসলাম মামুন, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে মাঠ জুড়ে সোনালী আমন ধান। আমন ধান কাটার নবান্ন উৎসবে মেতে উঠেছেন কৃষক। কৃষকের আঙ্গিনায় আমনধানের ছড়াছড়ি, ধম ফেলার ফসরাত নেই কৃষকের।

ধান কাটার এমন চিত্র দেখা গেছে টাঙ্গাইল জেলার ঘাটাইলে। চাষীরা জানান – ধান কাটা শুরু হয়েছে চলতি সপ্তাহ থেকে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে সব ধান কৃষকের ঘরে উঠে যাবে।

এভাবে প্রতি বিঘায় ২০ থেকে ২৫ মন পর্যন্ত ধান উৎপাদন হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে আনন্দের হাসি। উপজেলার রসুলপুর ইউয়নের সিঙ্গের চালা গ্রামের মফিজ আলী এবং সাগরদিঘী ইউনিয়নের হাতিমারা গ্রামের কৃষক আহসান মিয়া সময়ের কণ্ঠস্বরকে জানান, এ বছর ধান খুব ভালো হয়েছে। বাজারে মাত্র আমন ধান উঠতে শুরু হয়েছে। বর্তমানে ব্রি-৪৯, ব্রি-৫১ ৭৫০ ও স্বর্ণা ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ আঃ রাজ্জাক বলেন এবারে আমান ধানের লক্ষ মাত্রা ছিল ৮৩ হাজার, অর্জিত হয়েছে ৯৭ হাজার সাতশত নয় মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে, ঘাটাইল উপজেলায় ফলন বেশ ভালো হয়েছে। কৃষকরা আগামি ২ সপ্তাহের মধ্যে ধান ঘরে তুলতে পারবেন।

ঘাটাইল উপজেলার কৃষি কর্মকর্তা আঃ মতিন বিশ্বাস জানান, এ বছর প্রাকৃতিক দুর্যোগ (বন্যা, খরা) না হওয়ায় ঘাটাইলে আমন ধান খুব ভালো হয়েছে। প্রতিটি কৃষকের মুখেই এখন নবান্নের হাসি। কৃষকেরা আগামী ১৫ -১৬ দিনের মধ্যে ধান কেটে ঘরে তুলতে পারবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷