টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা এখন ইটভাটার নগরীতে পরিণত হয়েছে। প্রায় ৫ লাখ মানুষের বসবাসকারী এ এলাকাতে গড়ে উঠেছে ২২টি ইটের ভাটা। নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গড়ে উঠা এসব ইটভাটা স্ব-মহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অবৈধভাবে গড়ে উঠা এসব ভাটার কালো বিষাক্ত ধোয়ায় স্বাস্থ্য ঝুকিতে উপজেলার লক্ষ লক্ষ মানুষ। বেড়ে চলেছে বিভিন্ন ধরনের চর্ম রোগ, শ্বাস কষ্ট ও ক্যান্সারের মত মহামারি ব্যাধি। ক্ষতিগ্রস্থ হচ্ছে গর্ভধারণ, বাধাগ্রস্থ হচ্ছে শিশুর স্বাভাবিক বেড়ে উঠা। মানুষের পাশাপাশি রোগাক্রান্ত হচ্ছে গৃহপালিত পশু-পাখি।
এছাড়া অপরিকল্পিত ভাবে গড়ে উঠা ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে বিভিন্ন মৌসুমী ফল। অথচ উপজেলার শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল।
এলাকার প্রায় প্রতিটি পরিবারের একমাত্র আয়ের উৎস ধান, গম, পাট ও অন্যান্য রবি শস্য। এছাড়া অনেকেই বরই ,আম ও বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন। ইটের ভাটার প্রধান কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হয় মাটি। ফসলি জমির উপরিভাগের মাটি কেঁটে ইটের ভাটায় বিক্রি করছে এক শ্রেণীর অসাধু মাটি ব্যবসায়ী।
ভাটার কাঁচামালের যোগান দিতে ফসলি জমির টপ সয়েল বা উর্বর মাটি কেটে ফেলায় চাষাবাদের জমি অনুর্বর হয়ে পড়ছে। আর এ মাটি পরিবহনে ব্যবহার করা হচ্ছে ট্রলি বা ট্রাক্টর। অনুমোদনহীন এ সব ট্রাক্টরের কারণে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। তাছাড়া এ সকল ভাটায় কয়লা পোড়ানোর নিয়ম থাকলেও তারা আইনের তোয়াক্কা না করে জ্বালানি হিসেবে ব্যবহার করছে কাঠ। ফলে উজার হচ্ছে বনভূমি।
এ ব্যাপারে এলাকাবাসী বারবার অভিযোগ করেলেও থামেনি নতুন ইটভাটা নির্মাণ কাজ। প্রতি বছরই ভাটা তৈরী করছে এলাকার একশ্রেণীর প্রভাবশালী ইটভাটা ব্যবসায়ী। যে যত প্রভাবশালী তার ইটের ভাটার পরিমাণ তত বেশী। ঘাটাইলবাসী নীরব মৃত্যু নিয়ে এ খেলার অবসান চায়।
এ ব্যাপারে স্বাস্থ্য গভেষকগন বলেন, ইটভাটার কালো ধোয়ার ফলে মানুষের এজমা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ ক্যানসারের মত রোগ হতে পারে। --- ঘাটাইল ডট কম।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷