শুক্রবার, অক্টোবর ২৬, ২০১৮

ঘাটাইলে তিন চোরাই গরু উদ্ধার


রেজাউল করিম খান রাজু, নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে তিনটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হামিদপুর বাজার এলাকায় ইতিহাস স্যানেটারি কারখানা থেকে তিনটি চোরাই গরু উদ্ধার করা হয়।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জহিরুল হকের নেতৃত্বে একদল পুলিশ গরুগুলো উদ্ধার করে স্থানীয় মেম্বারের সমন্বয়ে হামিদপুরের মো. মুন্না মিয়ার ছেলে শাহআলমের হেফাজতে দিয়ে যান।

ঘাটাইল থানার ওসি মো. মাকছুদুল আলম জানান, হামিদপুর বাজার এলাকার ইতিহাস স্যানেটারি কারখানা থেকে তিনটি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রকৃত বর্ণনাসহ গরুর মালিককে বুঝিয়ে দেয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷