বৃহস্পতিবার, অক্টোবর ২৫, ২০১৮

`শূণ্য থেকে কোটিপতি' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ


গত ২৪ অক্টোবর আমাদের ঘাটাইল ডটকম, দৈনিক মজলুমের কন্ঠ, ঘাটাইল ডটকম সহো বিভিন্ন অনলাইন পত্রিকায় “ঘাটাইলের মাদক স¤্রাট ধরা ছোয়ার বাইরে” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নজরুল ইসলাম।

মো. নজরুল ইসলাম প্রতিবাদ লিপিতে উল্লেখ করেছেন, আমি জনগনের ভোটে পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান।চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আমি এলাকায় ব্যাপক উন্নয়ন, মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কাজ করে যাচ্ছি। আমার এ সকল কাজে ইর্ষানিত হইয়া বিরোধী পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সমাজের কাছে আমার মান স¤œান ক্ষুন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। আমি মাদক ও জুয়ার ঘোর বিরোধী।সংবাদটি সম্পুর্ণ বানোয়াট, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তাই সংবাদটির তীব্র  প্রতিবাদ ও নিন্দ্রা জানাচ্ছি।

সমাজের একটি কুচক্রীমহল  আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষে সংশ্লিষ্ঠ সংবাদ দাতাকে মিথ্যা, বানোয়াট ও ভুয়া তথ্য প্রধান করে সংবাদটি পরিবেশন করেছে। কাজেই আমি প্রকাশিত ঐ সংবাদটির  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

         নিবেদক
  মো.নজরুল ইসলাম
        চেয়ারম্যান
৬ নং দিঘলকান্দি ইউনিয়ন পরিষদ
     ঘাটাইল,টাঙ্গাইল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷