সোমবার, সেপ্টেম্বর ২৪, ২০১৮

ঘাটাইলে তৃণমূল আওয়ামী লীগের কর্মী সমাবেশ


মাসুম মিয়া, ঘাটাইল : আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু’র নেতৃত্বে তৃণমূল আওয়ামী লীগের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) ঘাটাইল বাস স্ট্যান্ড চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার তৃণমূলের নেতাকর্মীরা “শহীদুল ইসলাম লেবুকে এমপি হিসাবে দেখতে চাই” ব্যানার ও ফেস্টুন সহকারে সমাবেশে যোগদান করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান, হেকমত সিকদার , মো. হায়দার আলী, শরিফ হোসেন, একাব্বর আলী, ঘাটাইল পৌরসভার প্যানেল মেয়র লিটন সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক সরোয়ার আলম রুবেল, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী ও তৃণমূল আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা হচ্ছেন শহীদুল ইসলাম লেবু। লেবুই দীর্ঘদিন ধরে দলকে সুসংগঠিত করেছেন। তাকে বাদ দিয়ে অন্য কোন প্রার্থীকে মনোনয়ন দিলে তৃণমূলের আওয়ামীলীগের নেতাকর্মীরা তা মেনে নিবেন না।

বক্তারা আরো বলেন, তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এ আসনে মনোনয়ন দেয়ার জন্য প্রধান মন্ত্রীর কাছে অনুরোধ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷