টাঙ্গাইলের ঘাটাইলের মাদকের বিরুদ্ধে জনতার র্যালি ও সমাবেশ অনুঠিত হয়েছে।
শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কদমতলী ব্যবসায়ীর উদ্যোগে মাদক বিরোধী একটি র্যালি বাজার এলাকা প্রদক্ষিণ করে।
পরে কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কদমতলী বণিক সমিতির সভাপতি শামছুল হক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মাকসুদুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কদমতলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি আতা খন্দকার, বণিক সমিতির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য সেলিম প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধী। যে পরিবারে একজন মাদকসেবী রয়েছে সেই পরিবারটির ধ্বংস অনিবার্য। এজন্য প্রত্যেক পরিবারকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷