বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামে অসাধারণ কাজের স্বীকৃতি স্বরূপ এবং বিভিন্ন মানদন্ডে সর্বোচ্চ স্কোর পেয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ০৭ নং দিঘলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গোল্ড মেডেল পদক আর ইউনিয়ন পরিষদ ফোরামের আজীবন সদস্য পদে নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন ভূইয়া রিপন স্বাক্ষরিত স্মারক নং বিইউপিএফ/প্রশাসন/ ২০৫৫/২০১৮ এক পত্রে আজ ১৬ সেপ্টেম্বর (রবিবার) ২০১৮ এ খবর জানানো হয়।
জানা যায়, দেশের ৪৫৫৩টি ইউপি চেয়ারম্যানের মধ্যে ২০১৬-১৭ অর্থবছরে ৮টি বিভাগের কিছু সংখ্যক ইউনিয়ন পরিষদ লোকাল গর্ভণ্যন্স সার্পোট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এ দক্ষতা ভিত্তিক অনুদানের জন্য মনোনীত হয়েছে।
সূত্রে জানা যায়, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামে এ অসাধারণ কাজের স্বীকৃতি স্বরূপ এই অর্জন ইউনিয়ন পরিষদের অডিট রির্পোট, নিজস্ব উৎস হতে রাজস্ব বৃদ্ধি, হোল্ডিং ট্যাক্স, কর ও নিজস্ব আয়ের রেকর্ড, জনগণের সাথে তথ্য বিনিময়ের সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন মানদন্ডে সর্বোচ্চ স্কোরে টাঙ্গাইল জেলায় ঘাটাইল উপজেলায় ০৭ নং দিঘলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান’ মো.নজরুল ইসলাম কে গোল্ড ম্যাডেল পদক আর ইউনিয়ন পরিষদ ফোরামের আজীবন সদস্য পদে নির্বাচিত করা হয়।
এর আগে সামাজিক কর্মকান্ড ও উন্নয়নমূলক কাজের মূল্যায়ন হিসেবে ২০১৫-১৬ অর্থ বছরে জন্য টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয় মো. নজরুল ইসলাম।
উল্লেখ্য: গত ২০১৬ সালের ৪ঠা জুন অনুষ্ঠিত নির্বাচনে নজরুল ইসলাম বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করে চেয়ারম্যান নির্বাচিত হন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷