মঙ্গলবার, আগস্ট ২৮, ২০১৮

ঘাটাইলে আ’লীগ নেতা কোহিনূর খান মৃত্যুবরণ করেছেন


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কায়সার রহমান কোহিনূর খান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আজ মঙ্গলবার (২৮ আগস্ট) উপজেলার পাকুটিয়া এলাকার নিজ বাসভবনে দুপুর আনুমানিক তিনটার দিকে মৃত্যুবরণ করেন।
মরহুমের জানাজা নামাজ আগামীকাল বুধবার সকাল নয় ঘটিকার সময় পাকুটিয়া কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে ঘাটাইলের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।