মঙ্গলবার, আগস্ট ২৮, ২০১৮

ঘাটাইলের ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ের দ্বি-বার্ষিক ম্যানেজিং কমিটির নির্বাচন মঙ্গলবার (২৮ আগস্ট) স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে চারজন, দাতা সদস্য (অভিভাবক প্রতিনিধি) পদে একজন এবং সংরক্ষিত (মহিলা) পদে একজন নির্বাচিত হয়েছেন। প্রতিষ্ঠানটির নয় সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটির তিন সদস্য ইতোপূর্বে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রাপ্ত প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী অভিভাবক প্রতিনিধি পদে মোঃ চান মাহমুদ (৩ নং ব্যালট) ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া আক্তার হোসেন (১নং ব্যালট) ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, আব্দুল লতিফ (৫নং ব্যালট) ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং মোঃ রোস্তম আলী (৬ নং ব্যালট) ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।