বুধবার, আগস্ট ০৮, ২০১৮

ঘাটাইলে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অনলাইন বঙ্গবন্ধু পরিষদ লীগ টাংগাইল জেলা শাখার উদ্দোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা করেছে । বুধবার সকালে ঘাটাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এ আলোচনা সভার আয়োজন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন বঙ্গবন্ধু পরিসদ লীগ টাংগাইল জেলা শাখার সভাপতি এবং জি,বি,জি কলেজের ভিপি আবু সাইদ রুবেল,সাধাারন সম্পাদক ইকবাল,সহ-সভাপতি গনি মিয়া,সহ-সাধারন সম্পাদক রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাফসান সাইফ সন্ধি প্রমুখ।