ইথিওপিয়ার বাসিন্দা আয়েলে। তিনি নিজেকে নবী বলে দাবি করেন। একদিন দেশটির ওরোমিয়া অঞ্চলের ছোট গালিলি শহরে হাজির হন আয়েলে।
শহরটিতে সম্প্রতি মারা গেছেন এমন এক ব্যক্তির পরিবারের কাছে গিয়ে বিশাল এক গল্প ফাঁদলেন যে, তিনি মৃত ব্যক্তিকে প্রাণ দিতে পারেন।
শোকসন্তপ্ত পরিবারকে আয়েলে শোনালেন সেইন্ট লাযারুসের গল্প। যার মরদেহে যিশুখ্রিস্ট প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন বলে বাইবেলে উল্লেখ রয়েছে। এই গল্পে শোক সন্তপ্ত পরিবারটির মনে যেন আশার সঞ্চার হয়।
গল্পটি তাদের এতই মনে ধরল যে, তারা তাদের মৃত আত্মীয় বেলায়ের মরদেহ কবর থেকে তুলতে রাজি হয়ে গেলেন। মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য যা করছেন আয়েলে, তার একটি ভিডিও ইথিওপিয়াতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।
মরদেহটি কবর থেকে তোলা হলে আয়েলে ঠিক তার ওপর শুয়ে পড়েন। তার অসংখ্যবার চিৎকার করে উন্মাদের মতো বলতে থাকেন, ‘ওঠো, ওঠো’। কিন্তু তাতে কোনা কাজ হয়নি। মরদেহটি প্রাণ ফিরে পাওয়া তো দূরে থাক, একটি আঙুলও নড়ল না।
ঠিক ওই সময় কয়েকজন অজ্ঞানও হয়ে গিয়েছিলেন। এ ঘটনায় মৃত ব্যক্তির বাকি স্বজনেরা ভয়াবহ ক্ষেপে যান, অতঃপর শুরু হল ধোলাই।
নিজেকে নবী দাবি করা ওই ব্যক্তি নিজেও হয়তো মরদেহ হয়ে যেতেন, যদি সময়মত পুলিশ এসে না পৌঁছাতো।
যদিও তার অর্থ এই নয় যে তিনি একেবারে বেঁচে গেছেন। পুলিশ এসে তার প্রাণ বাঁচালেও ঘটনা শুনে আয়েলেকে গ্রেফতার করে।
স্থানীয় পুলিশ কমিশনার জানান, ইথিওপিয়াতে মরদেহকে বিকৃত করা বা তার অপব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ।
ওই পুলিশ কমিশনার আরও জানান, আয়েলে আসলে পেশায় একজন স্বাস্থ্যকর্মী এবং তিনি এখনো পুলিশের জিম্মায় রয়েছেন।