সোমবার, জুলাই ২৩, ২০১৮

গরমে আম-কলার স্মুদি

গরমে পানিশূন্যতা পূরণের পাশাপাশি শরীর সুস্থ রাখতে চাই স্বাস্থ্যসম্মত খাবার দাবার। প্রচণ্ড গরমে শরীরের ভেতরটা ঠান্ডা রাখতে প্রয়োজন পর্যাপ্ত পানির। পানি খাওয়ার পাশাপাশি খেতে পারেন ফলের জুস। পাকা আম ও কলার মিশ্রণে মজাদার স্মুদি তৈরি করে খেতে পারেন। চলুন দেখে নিই রেসিপিটি।



উপকরণ:

মাঝারি সাইজের আম- ১টি

কলা- ১টি

কমলার রস- ৫০০ মিলিলিটার

বরফ কুচি

প্রস্তুত প্রণালি:

প্রথমে আমের খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিন। এরপর কলা কুচি করে কেটে নিন। এবার কোচানো আম, কলা ও কমলার রস একসঙ্গে মিশিয়ে একটি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে একটি গ্লাসে ঢেলে নিন। এর ওপর বরফ কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার আম-কলার স্মুদি।