ঘাটাইলে জমি দখল নিতে ছাহেরা খাতুন (৫০) নামের এক অসহায় মহিলার ঘর ভেঙ্গে নিল প্রতিপক্ষ ফজল ড্রাইভার । এঘটনায় ছাহেরা খাতুনের স্বামী জালাল উদ্দিন বাদী হয়ে টাঙ্গাইলের আদালতে একটি মামলা করেছে। জালাল উদ্দিন জানায়,বিগত ২৭/০১/৮৩ ইং সনে জনৈক আলেপ আলী কাছ থেকে তার স্ত্রী ছাহেরা খাতুন ছাপ কওলা মুলে ৫৬ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে ।
ঐ জমিতে ঘর বাড়ি ছাড়াও হাল রেকর্ড ও খাজনা খারিজ করেছেন। গত ৫/৬/১৭ ইং তারিখে প্রতিপক্ষ দখল ড্রাইভার ঐ জমির মালিক দাবি করে জমি দখল করতে মাহিলার ঘর ভেঙ্গে নেয়া ছাড়াও গাছ গাছালি তুলে ফেলে বলে প্রতিবেশীরা জানায়।
এ ব্যাপারে প্রতিপক্ষ ফজল ড্রাইভারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাহেরা খাতুন যার কাছ থেকে জমি কিনেছে আমিও তার কাছ থেকে কিনে ভোগ দখলে রয়েছি । প্রতিপক্ষের ঘর ভেঙ্গে নেয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন ঐ জমিতে কোন ঘর ছিলো না । অথচ সরজমিনে গিয়ে প্রতিবেশীদের কাছ থেকে জানাযায় ঐ জমিতে ঘর উঠিয়ে বসবাস করছিলো ছাহেরা খাতুন ।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
