শুক্রবার, আগস্ট ১১, ২০১৭

এগিয়ে যাচ্ছে ঘাটাইলের প্রাথমিক শিক্ষা

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রারম্ভিক স্তর প্রাথমিক শিক্ষা। এখানে শিশুর বিস্ময়ের জগৎ নিয়ে ভাবনার অন্ত নেই। অপার বিস্ময় এসব শিশুদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, ভাষাগত ও সামাজিক বিকাশের মজবুত ভিত্তি তৈরী করতে সরকার প্রবর্তন করেছে প্রাক প্রাথমিক শিক্ষা।
প্রাথমিক শিক্ষার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ প্রাক প্রাথমিকে শ্রেণিকক্ষ সজ্জিত করন, পাঠদানে আনন্দময় ও শিশু বান্ধব পরিবেশ মানোন্নয়নে ভাবনা গবেষণার শেষ নেই ঘাটাইল উপজেলা সহকারি শিক্ষা অফিসার জি এম ফুয়াদ মিয়ার। প্রায়ই সরেজমিন গিয়ে তিনি শ্রেনি কক্ষ সজ্জিতকরন, শিশুদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে শ্রেনি শিক্ষককে সহায়তা করছেন। পাশাপাশি অন্যান্য শ্রেনির শিক্ষার্থীরা সাবলীলভাবে বাংলা পড়তে পারছে কি না তা যাচাই করেন। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে বাংলা পড়ার হার বৃদ্ধির পরামর্শ দিচ্ছেন। সরকারি কাজের দ্বায়বদ্ধতা ছাড়াও তিনি সবুজ পৃথিবী বিনির্মানে স্কুল প্রাঙ্গনে ফলজ বৃক্ষ রোপন করছেন। উপজেলার আনেহোলা ও সন্ধানপুর ক্লাষ্টারে নিয়মিত মা ও অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বয়ং নিজে উপস্থিত থেকে শিশুদের উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন।
অন্যান্য ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণের নির্দেশনা ও সহযোগিতায় এগিয়ে যাচ্ছে ঘাটাইলের প্রাথমিক শিক্ষা।
সূত্র : ঘাটাইল ডটকম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷