বুধবার, আগস্ট ২৩, ২০১৭

ফেসবুকের স্বীকৃতি পেল বিডি২৪রিপোর্ট পেজ

আনুষ্ঠানিকভাবে দেশের পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪রিপোর্ট ডটকম-এর ফেসবুক পেজকে স্বীকৃতি দিয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক।  বিডি২৪রিপোর্ট ডটকমের অফিশিয়াল ফেসবুক পেজটি ( https://www.facebook.com/bd24report ) ২৩ অাগস্ট বুধবার রাত সাড়ে ১২ টার দিকে ভেরিফাইড হিসেবে স্বীকৃতি পেয়েছে।  বিডি২৪রিপোর্ট ফেসবুক পেজ ভেরিফাইড হওয়ার সময় পেজটিতে লাইক ছিল ৩৫ লক্ষ ৫৮ হাজার ৯৩২ জন।
সাধারণত ফেসবুক বিভিন্ন দেশের সংবাদপত্র, অনলাইন পত্রিকা, তারকা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রিয় ব্র্যান্ড এবং ব্যবসার পেজকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে থাকে।  এ স্বীকৃতি প্রমাণ করে এটি অফিশিয়াল ফেসবুক পেজ।  স্বীকৃতি দেওয়া ফেসবুক পেজের পাশে নীল রঙের টিক চিহ্ন দেওয়া হয়, যা প্রমাণ করে এ পেজটি ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত।

২০১৫ সালের ৩১ মার্চ অনলাইন নিউজ পোর্টালটি যাত্রা শুরু করে।  কোন রাজনৈতিক উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে এই ওয়েব পোর্টালটি তৈরি হয়নি।  প্রথম থেকেই পোর্টালটির স্লোগান ছিল 'সবার আগে সব খবর'।  সেই স্লোগানকে সামনে রেখেই এগিয়ে চলছে বিডি টুয়েন্টিফোর রিপোর্ট ডট কম।

বিডি টুয়েন্টিফোর রিপোর্ট ডট কম।  বাংলাদেশের একমাত্র স্বনির্ভরশীল অনলাইন নিউজ পোর্টাল।  খুব অল্প সময়ে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশ ও দেশের বাইরে পরিচিতি লাভ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷