‘ঘাটাইলে মাদকরিরোধী অভিযানের নামে পুলিশি হয়রানির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা বলে দাবি করে ঘাটাইল প্রেসক্লাব বরাবর একটি লিখিত অভিযোগ প্রেরণ করেছেন সাগরদিঘী তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মুশফিরুর রহমান।
ক্লাবের সভাপতির বরাবর পাঠানো লিখিত অভিযোগে থেকে জানাযায়, গত ৩০ জুলাই ২০১৭ইং তারিখে বাংলাদেশ প্রতিদিনসহ কয়েকটি অনলাইন পত্রিকায় ‘মাদক বিরোধী অভিযানের নামে পুলিশি হয়রানীর অভিযোগ’ শীর্ষক এক সংবাদ প্রকাশিত হয়। অভিযোগকারী জানায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোতি সাপেক্ষে আকন্দের বাইদ এলাকায় হাজী আব্দুস সাত্তারের ছেলে আকতার হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে এমন অভিযোগে সাগরদিঘি বাজার থেকে ইয়াবা সহ তাকে আটক করা হয়। ফারুক হোসেন নামে জনৈক এক ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রির নিকটতম আতœীয় পরিচয়ে মাদক ব্যবসায়ী কে ছাড়িয়ে নিতে তদবির করে। ঘটনাটি তিনি তাৎক্ষণিক ভাবে ঘাটাইল থানা অফির্সার ইনচার্জ মোঃ মহিউদ্দিন পিপিএম কে অবগত করেন । পরে তিনি ধৃত ব্যক্তি মাদকের সাথে জড়িত থাকলে কোন অবস্থাতেই ছাড় নেই বলে নির্দেশ দিলে তিনি মাদক ব্যবসায়ীকে ঘাটাইল থানায় নিয়ে যায় এবং তার বিরোদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। তিনি আরও জানান, এনিয়ে একটি সুবিধা বাদি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালায় । সেই সাথে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তাকে জড়িয়ে একটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয় বলে অভিযোগ করেন। পত্রিকায় আনিত অভিযোগের সাথে তিনি কোন ভাবেই জড়িত নয় এবং পত্রিকার রির্পোটার তার সাথে কোন কথা না বলেই উদ্দেশ্য প্রণোদিত এ সংবাদ দেয়ায় তার এবং বাংলাদেশ পুলিশের ভাব মুর্তি নষ্ট হয়েছে বলে তিনি লিখিত অভিযোগে জানান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷