রবিবার, জুন ১১, ২০১৭

ঘাটাইলে তৃতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষনের শিকার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গুইয়াগম্ভীর নামক স্থানে তৃতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে ৷ মেয়েটি উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গুইয়াগম্ভীর গ্রামের বাসিন্ধা মোঃ আলতাফ হোসেন এর মেয়ে। সে  গুইয়াগম্ভীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ৷ একই গ্রামের বাসিন্ধা দুই সন্তানের পিতা সোহেল(৩০) মেয়েটিকে ধর্ষন করে ।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, আলতাফ হোসেন পাশের গ্রাম মাকড়াই এলাকায় কাঠ শ্রমিক হিসেবে কাজ করেন। যার কারণে তিনি পরিবারসহ সেখানেই থাকেন তিনি ৷ গত শনিবার বিকেলে মেয়েটি  নিজ বাড়ী গুইয়াগম্ভীর থেকে মাকরাই যাওয়ার উদেশ্যে রওনা দিলে নির্জন যায়গায় পৌছালে ধর্ষক সোহেল তাকে মুখচেপে ধরে পাশেই নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষন করে। পরবর্তীতে তাকে সে যায়গাতেই ফেলে যায়। মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়ীতি ফিরলে তাকে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় ৷ মেয়েটির অবস্থা আশংকাজনক দেখে ডাক্তাররা মেয়েটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে ৷ বর্তমানে মেয়েটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহি উদ্দিন (পিপিএম) জানান, এখনো ধর্ষনের কোনো অভিযোগ পাইনি ৷ অভিযোগ পেলে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ৷
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷