রবিবার, জুন ১১, ২০১৭

ঘাটাইলে প্রবীণ হিতৈষী সংঘের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 
রবিবার সন্ধায় টাঙ্গাইলের ঘাটাইলে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে দোয়া  ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ  দেয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রবীণ হিতৈষী সংঘের ভার প্রাপ্ত সভাপতি ড. মমতাজ বেগমের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি  ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জি.বি.জি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, অধ্যাপক মতিয়ুর রহমান খান, অধ্যাপক অধীর চন্দ্র সাহা, সাবেক মেয়র হাসান আলী মিয়া, পৌর মেয়র শহিদুজ্জামান খান (ভিপি শহীদ), প্রবীণ হিতৈষী সংঘের কোষাধ্যক্ষ আব্দুস সামাদ সরকার, সহ সভাপতি হায়দার আলী, মজিবর রহমান,  মোহাম্মদ আলী, হোসেন শহীদ প্রমুখ।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন