শনিবার, জুন ০৩, ২০১৭

ঘাটাইলে আ’লীগের নেতাকর্মীদের সাথে ওসি’র মতবিনিময়

ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
গতকাল শনিবার দুপুরে ঘাটাইল উপজেলা আ’লীগের নেতাকর্মীদের সাথে  মতবিনিময় করেছেন ঘাটাইল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহি উদ্দিন পিপিএম। উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে দলীয় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা চান নবাগত ওসি। উপস্থিত নেতাকর্মীরাও আইন শৃঙ্গলা, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, যুগ্ম আহবায়ক ও ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান আঃ রহিম, জেলা পরিষদের সদস্য এডভোকেট শাহানশাহ সিদ্দিকী মিন্টু, আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান তালুকদার, ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হায়দার আলী,জিবিজি কলেজের ভিপি আবু সাইদ রুবেল প্রমূখ। 

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন