শনিবার, জুন ০৩, ২০১৭

ঘাটাইলে বজ্রপাতে গরু ব্যবসায়ী নিহত

ঘাটাইল(টাঙ্গাইল)সংবাদদাতা ॥
বজ্রপাতে ঘাটাইলের  আরশেদ আলী (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে গোপালপুর উপজেলার ভেঙ্গুলা নামক স্থানে তিনি মারা যান। তার বাড়ি ঘাটাইল উপজেলার দিগড় গ্রামে।

নিহতের পরিবার জানায়, আরশেদ আলী অন্যান্য ব্যবসায়ীদের সাথে গরু ক্রয় করতে গোপালপুর উপজেলার ভেঙ্গুলার হাটে যায়। গরু ক্রয় করে বাড়ি ফেরার পথে হাট থেকে কিছু দূরে যেত না যেতেই বজ্রপাতের কবলে পড়ে সে। এ সময় গরুসহ ঘটনাস্থলেই সে মারা যায়।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন