শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০১৭

ঘাটাইলে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

ঘাটাইল(টাঙ্গাইল) সংবাদদাতা ॥
“নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ সবল মেধাবী জাতি’’ এ শ্লোগান নিয়ে শনিবার সকালে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে জাকজমকপূর্নভাবে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ উপলক্ষে খামারি সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। খামারি সমাবেশ ও র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম লেবু, পৌরমেয়র মোঃ শহিদুজ্জামান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা ও ভেটেরিনারী সার্জন ডাঃ মোহাম্মদ নাজিমুল ইসলাম, উপজেলা পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভাপতি ও জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম প্রমূখ।