ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ঘাটাইলে সন্ত্রাসী হামলা চালিয়ে আনোয়ার হোসেন নামে এক শিক্ষককে পিটিয়ে আহত করার প্রতিবাদে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষকরা। আজ বুধবার দুপুরে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখা এ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। শিক্ষকের উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে এ মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজজত হোসেন ও সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান সহ-সভাপতি মোঃ হাসান আলী , মোঃ বাবর চৌধুরী ,যুগ্ম সম্পাদক মোঃ আঃ বাছেত, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ, বুলবুলী বেগম প্রমুখ। সমাবেশে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী শিহাবকে গ্রেপ্তার না করলে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার ঘোষনা দেন। পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য যে, গত ১৫ ফেব্রুয়ারী বুধবার উপজেলার সাধুটি নজীব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আনোয়ার হোসেনকে স্কুল প্রাঙ্গনে এলাকার চিহ্নিত সন্ত্রাসী দুই প্রাক্তন ছাত্র পিটিয়ে আহত করে। এ ঘটনায় আহত হয় আরো তিন জন।
