মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আলফালাহ এসোসিয়েশন’র উদ্যোগে মঙ্গলবার (১৬ আগস্ট) ঘাটাইল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক শহীদুজ্জামান খান ভিপি শহীদ কে সংবর্ধনা দেয়া হয়েছে। শহীদুজ্জামান খান ভিপি শহীদ মেয়র নির্বাচিত হওয়ায় ঘাটাইল আলহালাহ এসোসিয়েশন, আল-হেরা স্কুল পরিচালনা কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। ঘাটাইল গন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও বিআরডিবি’র চেয়ারম্যান জনাব শহিদুল ইলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ঘাটাইল পৌরসভা’র সাবেক মেয়র আলহাজ্ব মোঃ হাসান আলী, মোঃ আব্দুর রশিদ মিঞা, মোঃ আব্দুর রহিম মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান আজাদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান তালুকদার প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷