সৌর বিদ্যুৎ প্রকল্পক ধ্বংস করতে সরকারি ইডকল নামক একটি প্রতিষ্ঠান ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন সোলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সাব) এর সভাপতি আব্দুল হালিম মৃধা।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সৌর বিদ্যুৎ ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করে ইডকলের পিওদের কালো থাবা থেকে রক্ষার’ দাবিতে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।
সাব সভাপতি মৃধা বলেন, ইডকল সোলারকে ধ্বংস করতে বিভিন্নভাবে পায়তারা করছে। শুধু তাই নয় ইডকল সংগঠনের নিজস্ব কোনো পণ্য নেই তারা পণ্যগুলো বিভিন্ন পর্যায় থেকে সংগ্রহ করে দ্বিগুণ মুনাফার বিনিময়ে ভোক্তাদের নিকট বিক্রি করে। কিন্তু প্রকৃত পক্ষে বাংলাদেশে সৌর বিদ্যুতের যাত্রা শুরু হয় ব্যক্তি মালিকানায়। আর যেটা শুরু করে সোলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সাব)।
তিনি বলেন, সৌর বিদ্যুৎখাতের কয়েক হাজার ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রায় ৩ লাখ কর্মীর কর্মসংস্থান বর্তমানে হুমকির মুখে পড়েছে। এছাড়া সোলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সাব) ইডকলের হাত থেকে রক্ষা পেতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপিও দেওয়া হয়েছে। এতে সৌরখাতকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানানো হয়।
পরিবেশ উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী জাতিসংঘ প্রদত্ত প্লানেট অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের উন্নয়নের জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু সরকারি প্রতিষ্ঠানের জন্য দেশের কয়েক আখ কর্মীর কর্মসংস্থান যদি হুমকির মুখে পড়ে তাহলে কিভাবে প্রধানমন্ত্রীর কথা বাস্তবায়ন হবে।
সাব এর মুখপাত্র মো.আলী আশরাফুল কবীর বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যেখানে বিদ্যুৎ যায়নি সেখানে তিনি সৌর বিদ্যুৎ পৌঁছে দেবেন। কিন্তু সরকারি প্রতিষ্ঠান-ই যদি দুর্ণীতি করে তাহলে কোনোভাবেই প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। এজন্য যত দ্রুত সম্ভব তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সোলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সাব) এর যুগ্ম আহ্বায়ক বলরাম বাহাদুর, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷