বিনোদন ডেস্ক:বড় বিশ্বাস কইরা জায়গা দিলামরে... আমার বুকেরও উপরে...রে... আমি আপন ভাইবা সব দিছি তোমারে.......আমার বন্ধুরে আমি আপন ভাইবা সব দিছি তোমারে... বাংলার গানের প্রতিযোগী শারমীনের কণ্ঠে নিজের গাওয়া এই গানটি শুনে অতিথি বিচারকের আসন ছেড়ে মঞ্চে ছুটে গিয়ে শারমীনকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়লেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।
আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গানের মমতাজ স্পেশাল বিশেষ একটি পর্বে ফোক সংগীতের সম্রাজ্ঞী মমতাজ এর সামনে সংগীত পরিবেশন করেছে বিগত তিন পর্বে সরাসরি টিকে থাকা ৯ প্রতিযোগী।
তার নিজের গাওয়া গানগুলো প্রতিযোগীদের কণ্ঠে শুনে আবেগ আপ্লুত মমতাজকে চোখের জল মুছতে দেখা গেল বার বার। বাংলার প্রত্যান্ত অঞ্চলের মাটি ও শেকড়ের সুর নিয়ে আয়োজিত লোক সংগীতে দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গানে এবার দেখবেন বিশেষ পর্ব- মমতাজ স্পেশাল।
এতে মমতাজের সামনেই তার কণ্ঠে গাওয়া গান পরিবেশন করবেন ৯ প্রতিযোগী : বিল্লাল, সুজিতা, অংকন, রিজভী, শারমীন, ইলমা, আল আমীন, ডালিম ও ঝুমু। প্রধান বিচারক রেজোয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চু। উপস্থিত ছিলেন মেন্টর ফুয়াদ নাসের বাবু, বাপ্পা মজুমদার ও রাহুল আনন্দ। ২০তম এই পর্বটি প্রচারিত হবে ১৮ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ও মঙ্গলবার বিকাল ৩টা ২০ মিনিটে।
- See more at: http://www.bd24live.com/bangla/article/87878/index.html#sthash.X1SEkax7.dpuf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷