সোমবার, এপ্রিল ১৮, ২০১৬

কুড়িপাড়া গন উচ্চ বিদ্যালয়ে ম্যানিজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

মোঃ সবুজ সরকার সৌরভ, নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার এতিহ্যবাহী কুড়িপাড়া গন উচ্ছ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷ গত ১৭ই এপ্রিল(রবিবার) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলে ৷ বিদ্যালয় পরিচালনা পরিষদের নির্বাচনে ৪জন অভিবাভক পদে ৪জনই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন ৷ শুধু সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় ৷ সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে আয়েশা বেগম বিপুল ভোটে পরাজিত করেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজা বেগম কে ৷ এর আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন, আমির হোসেন, সাখাওয়াত হোসেন, আহম্মদ হোসেন খান, আজাহারুল ইসলাম রাজা ৷ বিদ্যালয় পরিচালনা কমিটিতে শিক্ষক প্রতিনিধি থেকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন সিনিয়র শিক্ষক বছির উদ্দিন, মনিরুজ্জামান মনির ও সংরক্ষিত মহিলা শিক্ষক কানিজ ফাতেমা ৷এবং দাতা সদস্য থেকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন মতিয়ার রহমান সরকার ৷ এর আগে নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন নির্বাচনের তফসিল ঘোষনা করা হয় ৷ কিন্তু ভোটার লিষ্টে ত্রুটির কারনে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থিতা নিয়ে জটিলতা দেখা দিলে আদালত নির্বাচন স্থগিত করে ৷ একবছর পর পুনরায় আবার নির্বাচনের তফসিল ঘোষনা করা হয় ৷ এবং ২জন মহিলাসহ মোট ১০জন মনোনয়ন ক্রয় করেন ৷ প্রতীক দেয়ার দিন ৩জন পুরুষ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেয় ৷ যার ফলে ৪জন পরুষ প্রার্থী বিনাপ্রদ্বন্দ্বীতায় নির্বাচিত হন ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷