শনিবার, এপ্রিল ১৬, ২০১৬

ঘাটাইলে বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঝাড়– মিছিল

নিজস্ব প্রতিবেদক, আমাদের ঘাটাইল ঃ   টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শামীম খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ শনিবার সকালে ঝাড়– মিছিল করেছে তার এলাকার হাজারো নারী পুরুষ। তিনি ঘাটাইলে উপজেলা বিএনপি সাংগাঠনিক সম্পাদক ও উপজেলার জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। গত বুধবার বেলা ১১ টায় ঘাটাইল উপজেলা পরিষদের সামনে  ইখলাক হোসেন খান শামীম এর উপর দুবৃত্তরা হামলা চালিয়ে আহত করে। এ হামলার প্রতিবাদে  শনিবার সকালে উপজেলা সদরে  ঝাড়– মিছিল করে মহিলাসহ কয়েক হাজার জনতা। মিছিলটি উপজেলার বীর ঘাটাইল থেকে শুরু করে থানা মোড় হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে । মিছিলকারীরা সন্ত্রাসী হামলার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে।পরে মিছিলটি বিএনপি নেতা শামীম খানের বাড়িতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তার কর্মী সমর্থকরা বক্তব্য রাখেন।  এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷