আতিকুর রহমান লিটু বলেন, শুক্রবার রাত পোনে ৯টার দিকে আমার পোল্ট্রি খামারের সীমানার আকাশের উচুতে কিছু একটা জিনিস স্থির হয়ে থাকতে দেখি। অন্ধকার থাকায় সেটা কি জিনিস তা বুঝতে পারিনি। এজন্য প্রথমে একটু ভয় পেয়েছিলাম। কিছু সময় পরে তা আস্তে আস্তে নীচে নেমে আসলে দেখতে পাই বেলুনের সাথে পোস্টার ঝুলছে। আর তা তৃণমূলের নির্বাচনী পোস্টার । সেই সাথে সাদা বেলুনগুলোতেও তৃণমূলের চিহ্ন দেখতে পাই। খামার থেকে বেলুন ও পোস্টার বাজারে নিয়ে আসলে শতশত কৌতূহলী মানুষ তা দেখার জন্য ভীড় করে। মানুষের ভীড়ের কারণে কিছু বেলুন ও পোস্টার নষ্ট হয়ে গেছে।
ধলাপাড়া গ্রামের টিটু বলেন, বেলুনে উরিয়ে নির্বাচনের এমন পোস্টার আমাদের এলাকার মানুষ আগে কোন দিন দেখেনি। ভারত থেকে নির্বাচনের পোস্টার উরে এসেছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে তা এক নজর দেখার জন্য শুরু সাধারণ মানুষ ছুটে আসছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷