ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
২০১৪ সালের ১৬ ডিসেম্বরে প্রতিষ্ঠিত ঘাটাইলের দেউলাবাড়ী স্পোটিং ক্লাবের এর সদস্যরা পর পর ২টি আতসবাজি ফুটিয়ে গত শুক্রবার রাতে ২য় বর্ষপূর্তি পালন করেছে। খেলাধূলার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকা টাঙ্গাইরের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ীতে অবস্থিত দেউলাবাড়ী স্পোর্টিং ক্লাব।
জানাযায়, শুররু থেকেই খেলাধূলার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকে এই সংগঠনটি। বিভিন্ন স্কুল কলেজে বিনা মুল্যে রক্তের গ্রুপ নির্নয়, বিনা মুল্যে ছাত্র-ছাত্রিদের গাছের চারা বিতরন, অসহায় গরীব দুঃখীদের ফ্রি তে স্বাস্থ্য সেবা , চক্ষু সেবা সহ মাদক বিরোধী র্যালী এবং বাল্যবিবাহ বন্ধে সংগঠনটি নিরঅলসভাবে কাজ করে আসছে।
২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে পালন করার সময় উপস্থিত ছিলেন, দেউলাবাড়ী স্পোর্টিং ক্লাবের পরিচালক বিপ্লব রানা , সভাপতি মন্ডলীর উপদেষ্টা নাসিম আহাম্মেদ, সভাপতি ফয়সাল আহাম্মেদ , সম্পাদক শিশির আহাম্মেদ , তমাল তৌহিদ, সহ সম্পাদক নাইমুর রেজা, আলিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শারিফুল ইসলাম সবুজ, ক্রিড়া-সম্পাদক মুহিদুল ইসলাম, জাহাঙ্গীর, ফারুক সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷