শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০১৬

ঘাটাইলে মহান বিজয় দিবস উদযাপিত

ঘাটাইল (টাঙ্গাইল) ঃ
গতকাল শুক্রবার টাঙ্গালের ঘাটাইলে যথাযোগ্য মর্যাদায় ৪৫ তম মহান  বিজয় দিবস উদযাপিত হয়। ভোরে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটি সূচনা হয় । দিনব্যাপি অনুষ্ঠানের মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী। সকালে  জিবিজি কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিকালে উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীনের  সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সমাজ সেবক তুহীন আব্দুল্লাহ ,উপজেলা আ’লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম লেবু ,পৌর মেয়র  শহীদুজ্জামান খান ,মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন , অধ্যক্ষ শামসুল আলম মনি প্রমুখ। এর আগে ঘাটাইল উপজেলা প্রশাসন কবিতা উৎসব ও বিজয় উৎসব নামে ৭ দিন ব্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷