টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিয্যবাহী লোকেরপাড়া ও এস ফাযিল মাদ্রাসা মাঠে ৩১তম বার্ষিক ওয়াজ মাহফিল গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।
লোকেরপাড়া ও এস ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো: বখতিয়ার খানের সভাপতিত্বে লোকেরপাড়া মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের সহকারি অধ্যাপক ডা: মো: রেজাউল করিম তালুকদার (রঞ্জু)। প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ ফরমান যমুনা টেলিভিশনের আলোচক মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মো: আমীর হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ, মাদ্রাসার মোহতামিম হাফেজ মোহাম্মদ আব্দুল হান্নান, মাদক জুয়া প্রতিরোধ লোকেরপাড়া আঞ্চলিক কমিটির সভাপতি এ্যাডভোকেট বেলায়েত হোসেন খান কাপাশ প্রমুখ। এলাকার ধর্মপ্রাণ মুস্িল্লদের উপস্থিতে ওয়াজ মাহফিলে ৫জন হাফেজকে দিস্তার বন্দী করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷