মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০১৬

‘বোন’কে বিয়ে করছেন আমন!

বিনোদন ডেস্ক: রিল লাইফে তারা ভাই-বোন। তবে বাস্তব জীবনে হতে চলেছেন স্বামী-স্ত্রী। আগামী ১৪ ডিসেম্বর বিয়ে করবেন অভিনেতা আমন বর্ম ও অভিনেত্রী বন্দনা লালওয়ানি।
'শপথ' নামের একটি হিন্দি সিরিয়ালে ভাই-বোনের অভিনয় করেছিলেন আমন-বন্দনা। গত ২০ এপ্রিল বিয়ের কথা ছিল তাদের কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত মার্চে গাড়ি দুর্ঘটনায় আমনের বাবা মারা যান। ফলে পিছিয়ে যায় এই শুভ অনুষ্ঠান। সে সময়ে খুব ভেঙেও পড়েন তারা।
২০১৫-র ১৪ ডিসেম্বর দিল্লিতে বন্দনার সঙ্গে এনগেজমেন্ট হয়েছিল আমনের। তবে বাবার মৃত্যুতে বিয়ে পিছিয়ে যায়। এনগেজমেন্টের ঠিক এক বছর পরের দিনটিতে বিয়ে করছেন তাঁরা।
ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতেই হবে এই বিয়ের অনুষ্ঠান। কোনও জাঁকজমক করা হচ্ছে না। আমনের কথায়, ‘আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর মুম্বাইতে ছোট্ট অনুষ্ঠান হবে। দিল্লি, উত্তরপ্রদেশ থেকে কিছু আত্মীয় আসবেন। আমি নিজে মাকে আনতে নয়ডা যাচ্ছি। তবে সবটাই খুব ঘরোয়া ভাবে হবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷