মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০১৬

ঘাটাইলে ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

হামিদপুর (ঘাটাইল) প্রতিনিধিঃ
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুরে গত মঙ্গলবার মওলানা ভাসানী স্মৃতি পরিষদ-হামিদপুর শাখার উদ্দোগে ট্রাক মালিক সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রেজাউল করিম খান রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মওলানা ভাসানী স্মৃতি পরষিদ  কেন্দ্রীয় কমিটির  সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুর রহমান। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক  মীর তাওহীদ সৈকত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিষদের কেন্দ্রীয় উপদেষ্ঠা সৈয়দ বদরুদ্দোজা রেজভী। মীর সাদ্দাম হোসেন, ফাহাদ হোসেন, ছাব্বির হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন সংগ্রামের স্মৃতিচারণ করেন। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন সা¤্রাজ্যবাদ ও আদিপত্যবাদ বিরোধী আন্দোলনের একজন সিপাহসালার। তিনি আজীবন সাধারন মানুষের শোষন-বঞ্চনার বিরোদ্ধে সংগ্রাম করেছেন। পরিশেষে মওলানা ভাসানী হুজুরের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷