মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
মোবাইলে ফোনে ডেকে এনে প্রেমীকাকে ধর্ষণ করল প্রেমিক।প্রতারনার শিকার গার্মেন্টস কর্মী গতকাল বুধবার নিজে বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা করেছে।
পুলিশ ও ধর্ষিতার মা জানায়, ধর্ষিতা কিশোরগঞ্জ সদর উপজেলার মজুমদার পাড়া গ্রামে আঃ রাশিদ মিয়ার মেয়ে। মেয়েটি সাভারের এক গার্মেন্টে চাকরি করত। ২ বছর আগে মোবাইল ফোনে শাহীন মিয়ার (৩০) সাথে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে মেয়েটির। শাহিনের বাড়ি ঘাটাইল উপজেলার কর্ণা গ্রামে। তার বাবার নাম রহীম বাদশা। প্রেমের সূত্র ধরেই শাহিন তার প্রেমিককে মোবাইল ফোনে ঘাটাইল আসতে বলে। তার কথায় বিশ্বাস করে গত সোমবার রাতে বাস যোগে সাভার থেকে ঘাটাইলের গুনগ্রাম আসে সে। বাস থেকে নেমেই প্রেমিক শাহীনের সাথে দেখা মেয়েটির। সেখান থেকে প্রতারক শাহীন তাকে হরিপুরের গৌরদ্বীপ অটো বয়েল মিলে নিয়ে যায়। সেখানে একটি রুমে আটকে রেখে মেয়েটিকে সারা রাত ধর্ষণ করে। পরে বয়েল মিলে রেখে কৌশলে সটকে পড়ে প্রতারক প্রেমিক শাহীন। পরে এঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ধর্ষক প্রতারক প্রেমিক শাহীন কে আসামী করে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত ধর্ষককে আটক করতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক শাহীন মিয়া বলেন, ধর্ষক প্রেমিক শাহীনকে আটকের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷