নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল (টাঙ্গাইল) ঃ
দাড়িয়ে থাকা শত শত মানুষের সামনে মূহুর্তের মধ্যে একটি ঘাতক বাস গতকাল বুধবার আঃ ছামাদ (৮৫ ) নামে এক বৃদ্ধের প্রাণ কেড়ে নিল। টাঙ্গাইলের ঘাটাইল কলেজ মোড় চত্বরে বিকালে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরবঙ্গ ছেড়ে থেকে আসা ময়মনসিংহগামী একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-০১৩৭) গতকাল বিকাল তিনটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল কলেজ মোড় চত্বরে এক বৃদ্ধকে চাপা দেয়। এসময় তার মাথা থেতলে যায় এতে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। নিহতের বাড়ি উপজেলার জামুরিয়া ইউনিয়নের হাতিবর গ্রামে। পুলিশ চালক সহ ঘাতক বাসটি আটক করেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷