বৃহস্পতিবার, ডিসেম্বর ০১, ২০১৬

ঘাটাইলে স্বপন ও ভূট্টোর জমজমাট মাদক ব্যবসার মেলা

আঃ রশিদ তালুকদার, সিনিয়র প্রতিবেদক ঃ ঘাটাইল উপজেলার পশ্চিম সীমান্তবর্তী সিংগুরিয়ার স্বপন ও পাঁচটিকড়ী গ্রামের ভূট্টোর জমজমাট মাদক ব্যবসার মেলা জমে উঠেছে। জানা গেছে, সিংগুরিয়া গ্রামের মুজাফফর খলিফার ছেলে মো: স্বপন (৪২) ও পাঁচটিকড়ী গ্রামের মো: মতিয়ার রহমানের ছেলে মো: ভূট্টো (৩৫) দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ বিভিন্ন নেশা দ্রব্য একটি প্রভাবশালী মহলের শক্তিতে বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাপিত করছে। এলাকা সূত্রে জানা যায়, লোকেরপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: শরিফ হোসেনের চাচাতো ভাই মো: ভূট্টো ও আনেহলা ইউনিয়নের একজন সরকার দলীয় নেতার শক্তিতে মো: স্বপন তাদের সহযোগিদের নিয়ে অবাধে অবৈধ মাদক দ্রব্য ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতি ২৪ ঘন্টায় এ দুই ব্যবসায়ী অন্তত ২০ থেকে ২৫ লক্ষ টাকার মাদক দ্রব্য বিক্রি করছে। স্বপন ও ভূট্টো মাদকসহ একাধিকবার গ্রেফতার হয়েছে। তারা গ্রেফতার হলেও জামিনে এসে পুনরায় মাদক দ্রব্য ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয় পুলিশ তাদেরকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। স্বপন ও ভূট্টোকে ফোন করলে তাদেরকে মুঠোফোনে পাওয়া যায়নি। এদিকে লোকেরপাড়া ইউনিয়নের লোকেরপাড়া গ্রামের মাদক সম্রাট মিনহাজ উদ্দিন তালুকদার ও তার সহযোগি কয়েকজন ইতোপূর্বে স্থানীয় মাদক প্রতিরোধ কমিটির সহযোগিতায় গ্রেফতার হলেও এখনো লোকেরপাড়া গ্রামের নূরুল ইসলাম ভূইয়ার ছেলে মো: স্বপন (২৮) জামিন প্রাপ্ত হইয়া আবারও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়াও একই গ্রামের আরো কয়েজন হিরোইন, ইয়াবা ও গাঁজা আড়ালে বিক্রি করছে। এলাকার গণ্যমান্য ও লোকেরপাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির সভাপতি এডভোকেট মো: বেলায়েত হোসেন খান কাপাশ প্রশাসনের আইনগত হস্তক্ষেপ কামনা করেছেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷