মোঃ আকরাম হোসেন খান কে সভাপতি ও লোকের পাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ শরীফ হোসেন কে সাধারন সম্পাদক করে বাংলাদেশ আওয়ামীলীগ ঘাটাইল উপজেলা লোকের পাড়া ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।
ত্রি- বার্ষিকী সম্মেলন গত কাল মঙ্গলবার সকাল ১০ টায় লোকেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে । মোঃ আকরাম হোসেন খান এর সভাপতিত্বে সম্মলনে প্রধান অতিথি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম বক্তব্য রাখেন । উদ্বোধন হিসাবে উপস্থিত ছিলেন ,ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , টাঙ্গাইলের পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন , টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এস আকবর খান , ভুয়াপুর পৌর মেয়র মাসুদুল হক মাসুদ , ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম , ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান আজাদ ,ঘাটাইলের পৌর মেয়র ও ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শহীদুজ্জাম খান প্রমুখ সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷