মোঃ নূরুজ্জামান মিঞা, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথে সামান্য বৃষ্টি হলেই জমে যায় হাঁটু পানি । একবার বিষ্টি হলেই তা শুকাতে লাগে কমপক্ষে এক মাস। এতে করে রোগী ও সাথে আসা স্বজনদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়ক ঘেষে টাঙ্গাইলের ঘাটাইল পৌর সভার ৩/৪শ’ গজ পূর্বে অবস্থিত ঘাটাইল উপজেলা এই স্বাস্থ্য কমপ্লেক্সটি । প্রতি দিন গড়ে ৩/৪শ’ রোগী চিকিৎসা সেবা নেওয়ার জন্য এই হাসপাতালটিতে আসেন। কিন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ পথে জমে থাকা জলবদ্ধতার কারণে রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানাযায়। হাসপাতালের আবাসিক এলাকা ও মহাসড়কের দু’পাশে পানি নিস্কাশনের জন্য কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। মেইন সড়ক থেকে হাসপাতালের সংযোগ রাস্তাটি প্রায় এক ফুট নিচু, ফলে সামান্য বৃষ্টি হলেও চারিদিক থেকে পানি এসে হাসপাতালের সাথে একমাত্র সংযোগ রাস্তাটিতে হাটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নারায়ন চন্দ্র কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, জলাবদ্ধতার এ সমস্যাটি পৌর কর্তৃপক্ষকে অবহিত করেছি, সমাধানের আশ্বাস দিয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷