শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০১৬

কবি মুজাফফর আলী তালুকদারের চতুর্থ মৃত্যু বার্ষিকী আজ

নজরুল ইসলাম,ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ কবি মুজাফফর আলী তালুকদারের চতুর্থ মৃত্যু বার্ষিকী আজ ২৩ শে সেপ্টেম্বর।২০১২ সালের এই দিনে ক্যন্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মুজাফফর আলী তালুকদার ১৯৪৪ সালের ১৮ডিসেম্ববর কবিধাম খ্যাত টাঙ্গাইলেলের ঘাটাইল উপজেলার ষাইটশৈলা গ্রামে জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম ছাবেদ আলী তালুকদার। মাতা- আফছান নেছা। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়া লেখার হাতে খড়ি সাংসারিক অভাবের কারনে মেট্রিক পাশ করে কর্মজীবনে প্রবেশ করেন। এরপর নানা চড়াই উৎড়াই পেরিয়ে এম এ প্রথম পর্ব (বাংলা) পাশ করেন। বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে সর্ব শেষ সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় থেকে গুণী এ শিক্ষক কর্ম জীবনের ইতি টানেন।
মুজাফফর আলী তালুকদার শিক্ষকতার পাশাপাশি সুস্থ ও সচেতন সমাজ নির্মাণে সাহিত্য চর্চা করেন। মুক্তিযুদ্ধ সহ এ দেশের প্রতিটি প্রগতিশীল এবং মানবতাবাদী আন্দোলনে তাঁর পরোক্ষ সমর্থন ছিল। কবি হিসাবে তিনি উভয় বাংলায় খ্যাতি অর্জন করেন। তাঁর লেখায় গ্রামীণ সমাজ ব্যবস্থা,  ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ গভীর ভাবে প্রতিফলিত হয়েছে। বিশেষত গ্রাম বাংলার চিরচেনা রূপের বর্ণনা ও আঞ্চলিক ভাষা ব্যবহার তার লেখায় লক্ষণীয়। তাঁর লেখা ছড়া, কবিতা, গল্প, উপন্যাসসহ বিভিন্ন বিষয়ে ২১টি গ্রন্থ প্রকাশ হয়েছে। উল্লেখ যোগ্য গ্রন্থ গুলি হচ্ছে উপন্যাস: বিএ পাস, কিভাবে যে প্লাবন এলো ও পাতার অশ্র“। কাব্য: নত করে দাও, চাঁদের বুকে জল ও অনেক দিন পর তোমার চিঠি ও কবিতা সমগ্র। গল্প: ডানা ভাঙ্গা পাখি ও অনন্তে হারিয়ে যায় আশা। ছড়া: ছড়া দিয়ে গড়া ও একশ ছড়া। ভ্রমণ কাহিনী: নীল আকাশে অনেক ডাক। জীবনী: যাদু স¤্রাট পি.সি সরকার। এছাড়া বাংলা ব্যাকরণ ও রচনা প্রবেশ নামে দুটি পাঠ্য পুস্তক রচনা করেছেন। তিনি তৎপুরুষ, দর্পণ, বহ্নিশিখা ও তরঙ্গ সহ বিভিন্ন নামে লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন। পলি মাটি সাহিত্য সংসদ, অনুশীলনী সাহিত্য গোষ্ঠি ত্রি-দ্বিধা সাহিত্য সংস্কৃতি পর্ষদ সহ অনেক গুলি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করে গেছেন। সাহিত্য চর্চার স্বীকৃতি স্বরূপ উভয় বাংলায় পেয়েছেন সম্মাননা ও পুরষ্কার।
মুজাফফর আলী তালুকদারের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাব নিজস্ব কার্যালয়ে আজ বিকাল ৪ টায় স্মরণ সভার আয়োজন করেছে। এছাড়া কবির নিজ বাড়ী ষাইটশৈলায়  তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷