মো. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে হামিদপুরে আজ শনিবার দুপুর বারটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী সরকার দলীয় সাংসদ আমানুর রহমান খান রানার পক্ষে-বিপক্ষে আওয়ামীলীগের দুই গ্রুপের একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইন শৃঙ্গলা অবনতির আশংকায় নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহিন এ আদেশ জারি করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ও এলাকাবাসী জানায়, ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার এলাকায় আওয়ামীলীগ অফিসের সামনে টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সরকার দলীয় সাংসদ আমানুর রহমান খান রানা সহ চার ভাইয়ের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলা প্রত্যাহার এবং এমপি রানার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিলের ডাক দেয় এমপি রানার অনুসারীরা । এদিকে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী এমপি আমানুর রহমান খান রানা সহ চার ভাইয়ের ফাঁসির দাবীতে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে একই স্থানে প্রতিবাদ সমাবেশর ডাক দেয়। এর ফলে উপজেলার হামিদপুর বাজার এলাকায় আইন শৃঙ্গলা অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্রে আশংকা দেখা দেয়। ফলে হামিদপুর বাজার এলাকায় শাস্তি শৃঙ্গলা বজায় রাখার জন্য সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করে আজ শনিবার দুপুর বারটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহিন। এলাকায় যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য যে, টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সরকার দলীয় সাংসদ আমানুর রহমান খান রানাকে জেল হাজতে প্রেরন করে আদালত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷